ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর গেন্ডারিয়ায়।
নিহত আরিফুল ইসলাম বাবু শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকা মীরহাজীরবাগ মোল্লাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আজ রবিবার (২৭ জুলাই) ভোরে ঢাকা গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ রেললাইনের পাশে খুনের এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ জানায়, ঘটনার পেছনে পুরনো বিরোধ ছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে ও অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।