শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

একজনকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৩ মামলার আসামি আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা কুমিল্লার দাউদকান্দিতে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
মামুন (৪০) পাশের তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি জনাব, জুনায়েত চৌধুরী জানান, কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে এবং তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।