ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছেন পূলিশ, আর এ ঘটনা সাতক্ষীরার কলারোয়ায়। শুক্রবার উপজেলার ইলিশপুর গ্রামের ইটভাটার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইজিবাইকচালক হাসান আলী (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলীর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ইজিবাইকচালক হাসান আলীর মরদেহ উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা হাসান আলীর ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।