মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০১

পিটিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটো রিকশা চুরির অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে ফালু মিয়া (৫০) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
ফালু মিয়া ওই গ্রামের জলিল মিয়ার ছেলে।
মির্জাপুর থানার ওসি জনাব, মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।