ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১জন মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান আসামি বাস চালক মো. সোহেল তালুকদারকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছেন র্যাব।
গ্রেফতার সোহেল তালুকদার (২৭) ঢাকার দক্ষিণখাঁন থানার ফরহাদাবাদ এলাকার মো.হানিফের ছেলে। রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিয়ে ঢাকা রাজধানী মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরিবহনের বাস চালক মো.সোহেল ঢাকার মিরপুর মডেল থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিয়ে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।