ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নোয়াখালীর কবিরহাটে গুরুতর আহত হোসনে আরা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার ঢাকার অ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহীন মিয়া বলেন, নিহতের ছেলে মাইন উদ্দিন বাদী হয়ে এ ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দিয়েছেন। নিহত হোসনে আরা বেগম সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন।
ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোককে চিনে ফেলায় তাকে গুরুতর জখম করা হয়।
পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে বলেও জানান ওসি।