ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের কৃষি গুদামের সামনে আনুষ্ঠানিকভাবে এসব প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুস সামাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা আক্তার ও স্বর্ণা চক্রবর্তীসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা।