শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৮

প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন ঢাকা রাজধানীর আগারগাঁও এলাকায় উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. জনাব, মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ভবনটির উদ্বোধন করলেও ফলকে তার নাম ছিল না।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এ ভবনের উদ্বোধন করেন তিনি।
এর আগে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন আনুষ্ঠানিক উদ্বোধনকালেও ভিত্তি প্রস্তর ফলকে তার নাম ছিল না।
প্রসঙ্গত, ভিত্তিপ্রস্তরে উন্মোচকের নাম থাকাটা দেশে বেশ প্রচলিত। তবে বর্তমানে নাম না দেওয়া নিয়ে প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ উপদেষ্টা ড. জনাব, সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. জনাব, আহসান এইচ মনসুর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক অধ্যাপক জনাব, হেলাল উদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।