শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৪

শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনদিন ব্যাপী শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়। আজ বুধবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের মিলানায়তনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বেলুন উড়িয়ে ফিতা কেটে উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক জনাব, এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক জনাব, এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আমাদের নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ একদিকে যেমন বেকারত্ব দূরী করবে অন্যদিকে দেশের উন্নয়ন ঘটবে।
একই সাথে শিক্ষার্থীদের শুধু দেশে নয় বৈশ্বিক পরিবর্তনের কথা ভাবার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নেয় খাগড়াছড়ি ৯টি উপজেলার ১১টি স্কুল ও কলেজ। এতে প্রায় অর্ধশত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনীতে স্হান পায়। শেষে জেলা প্রশাসক সহ অতিথিরা বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীদের অংশ নেয়া প্রজেক্ট গুলো পরিদর্শন করেন।