শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৭

চিকিৎসা খাদ্য ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী শুরু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুরু হলো ঢাকা রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটন, খাদ্য ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে গতকাল এসব প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি মো. আবুল হাশেম, ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। আয়োজকরা জানান, এসব প্রদর্শনী শিল্পের ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ানস্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদানপ্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।