ডেইলি ক্রাইম বার্তা : উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত বরিশাল গৌরনদীর ৩৩ জনের মধ্যে প্রতিজন আহতকে এক লক্ষ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার গৌরনদী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা, রিফাত আরা মৌরী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ খাইরুল ইসলাম, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন। ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে বক্তব্য রাখেন আহত শিক্ষার্থীর মা মোর্শেদা বেগম, আহত ছাত্রের বাবা মোঃ শাহজাহান শরীফ। আলোচনা শেষে অনুষ্ঠানে জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩৩ জনের মধ্যে ৩৩ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”