শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৩

বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গণ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে ময়মনসিংহের ভালুকায়। আজ শনিবার সকালে ভালুকা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে ভালুকা প্রেসক্লাব প্রাঙ্গণে একটি ঔষধি গাছ রোপণ করা হয়। এরপর প্রথম দিনে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
ভালুকা প্রেসক্লাব থেকে বাসস্ট্যান্ড হয়ে ভালুকা ডিগ্রি কলেজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে নির্ধারিত ১০টি স্পটে একযোগে পরিচ্ছন্নতার কাজ করেন তারা। পাশাপাশি মহাসড়কের দুই পাশে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫০০টির বেশি চারা রোপণ করা হয়।