ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব, মো. মঈনুল হকের সভাপতিত্বে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় মোট ১২টি স্টল তৈরি করা হয়েছে।
আগামী ২ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলায় উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।