সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৩

প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরাদ্দ অর্থের অর্ধেক খরচেই সফলভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণে কাজ সম্পন্ন করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. জনাব, মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রশংসা করেন। এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যাকবলিত পরিবারের মাঝে পুনর্বাসনকৃত ঘরের চাবি হস্তান্তর করা হয়।