শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৪

ধান-চাল সংগ্রহ উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বোরো (ধান-চাল) সংগ্রহের নেত্রকোনায় অভ্যন্তরীণ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জনাব, মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলার হাওর অঞ্চলের একটি উপজেলা মোহনগঞ্জ এলএসডি খাদ্য গুদামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।
জেলা প্রশাসক জনাব, বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক জনাব, মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত, আপদকালীন পরিস্থিতি মোকাবিলা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করবে এবার থেকে। কৃষকরা যাতে সরকারি বিধিবিধান মেনে সরাসরি খাদ্য গুদামে ধান দিতে পারেন, তার জন্য খাদ্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।