শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৭

ডিজিটাল নাগরিকত্ব সনদ সেবা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রথমবারের মতো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ডিজিটাল নাগরিকত্ব সনদ সেবার আওতায় এলেন তিলকপুর ইউনিয়নবাসী। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে একজন সেবা গ্রহীতার হাতে ডিজিটাল নাগরিকত্ব সনদ তুলে দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
তিলকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) জনাবা, মুনিরা সুলতানার সভাপতিত্বে প্রকল্পটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, মনজুরুল আলম। এ সময় ওই ইউনিয়নের ইউপি সদস্যরা ও আগত বিভিন্ন সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।