সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দরিদ্র ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঈদ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় ২৬টি দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মৃধাকান্দা গ্রামের মোল্লা বাড়িতে বাংলাদেশ পিস এন্ড ডেভেলপমেন্ট মিশন (বিপিডিএম) এবং এ কে এম ফজলুল করিম ও খালেদা আক্তার কল্যাণ কেন্দ্রের উদ্যোগে ৫টি গ্রামের ২৬টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। গ্রামগুলো হল ভাঙ্গা উপজেলার মৃধাকান্দা, ব্রাহ্মণ কান্দা, পুখুরিয়া, নাজিরপুর এবং ধর্মদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটির সভাপতি প্রফেসর ড. জনাব, মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপপরিচালক জনাব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঢাকার ধানমন্ডি থানা যুবদলের সভাপতি হারুন মোল্লা, শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা জাকির মোল্লা।