ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আহত যোদ্ধাদের (২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের) আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক প্রদান করা হয়েছে চাঁদপুরে।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৪ জন আহত যোদ্ধাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসকের কাছ থেকে এসব চেক গ্রহণ করেন জুলাইয়ে আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। প্রথম পর্বে অনুদানের চেক প্রাপ্তদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ৫ জনকে ২ লাখ করে ১০ লাখ টাকা এবং ‘বি’ ক্যাটাগরিতে ১৯ জনকে ১৯ লাখ টাকা দেয়া হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব, সুপ্রভাত চাকমা ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।