সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৯

ক্ষতিগ্রস্ত দোকানদারকে আর্থিক সহায়তা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুনে ক্ষতিগ্রস্ত রাজশাহীর নিউমার্কেটের ১২ দোকানদারকে অর্থ সহায়তা দিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহীর নেতারা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় পরিদর্শন করেন তারা। পরে ওই ১২ দোকানদারের হাতে অর্থিক সহায়তা তুলে দেন।
এর আগে, গত ১৫ মার্চ দিবাগত রাতে রাজশাহী নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পিছনের কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ১৫টি দোকান পুড়ে যায়। এই আগুনে মালামাল পুড়ে ক্ষতির কারণে দোকানদাররা পথে বসে যান। এই খবর পেয়ে সহায়তায় নিয়ে আসেন বাপা ও রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।