সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০০

ঈদ উপহার বিতরণ দরিদ্র পরিবারের মাঝে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নদী ভাঙন কবলিত ফরিদপুরে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় শহরের চর টেপুরাকান্দি এফডিএ কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব, সোহরাব হোসেন।
এফডিএ’র নির্বাহী পরিচালক আবু ছাহের আলমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এফডিএ’র প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লিউও’র নির্বাহী পরিচালক হাফিজুর রহমান প্রমুখ।