ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে জামালপুরে, তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আজ রবিবার জামালপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাবা, হাছিনা বেগম।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মাসুদ আনোয়ার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন প্রমুখ।