ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উদবাস্তু ও পথ শিশুদেরদের পাশে প্রচন্ড এ শীতে শৈত্য প্রবাহের প্রকপে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ল এন্ড জুরিস্ট এসোসিয়েশনের সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকার সংসদ ভবন,পান্থপথ, মগ বাজার, গুলিস্থান এই ৪ টি পয়েন্টে উদবাস্তু শীতে কাতর মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরন করেন সদস্যরা। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র শিক্ষার্থী ও ব্লাজার অর্থায়নে ৪ টি দলে ভাগ হয়ে মোটরসাইকেল দিয়ে মধ্য রাতে শহরের বিভিন্ন পয়েন্টে বিতরণ করা হয়।
বিতরনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ল এন্ড জুরিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাটা এড. নাহিদুর রহমান নাহিদ, সংগঠনটির কেন্দ্রীয় নেতা মোঃ আনিস। মাঠে থেকে ৪ টি টিমের কর্ম পরিকল্পনা ও সমন্বয় করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সিহান রাজ্জাক (সঞ্চয়)। টিম গুলোর নেতৃত্বে ছিল বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক যুবরাজ ভূয়ান যুবরাজ, সহ সভাপতি উন্মে জাহান বন্যা, ব্যাবস্থাপনা সম্পাদক আবু বক্কর জনি, ফাল্গুনী আক্তার লতা প্রচার সম্পাদক,
এছাড়াও প্রতি টিমে ৪ জন করে মোট ১২ জন এই ইভেন্টে কাজ করে। তারা হলেন রিফাত, রাতিন হাসান রাতুল(প্রধান),আতিকা,সারমিন,মনির, নীড়া,তানভীর সহ প্রমুখসহ অন্যান্যরা।