শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০১

শুভ উদ্বোধন বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স ভবনের।

ডেইলি ক্রাইম বার্তা : ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে নবনির্মিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স ভবন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন মঙ্গলবার ১৪ ই নভেম্বর।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী ২৪ টি মন্ত্রণালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে ১৫৭ টি প্রকল্পের ১০ হাজার ৪১ টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ বরিশাল থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
বরিশাল থেকে এ সময় ভার্চুয়ালি আরও সংযুক্ত ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জনাব, জাহিদ ফারুক শামীম এমপি, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব, মোঃ শওকত আলী, ডিআইজি, বরিশাল রেঞ্জ জনাব, মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, জেলা প্রশাসক বরিশাল জনাব, মোঃ শহিদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি , সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতিনিধিগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”