ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০ জন অসহায় জেলেদের মাঝে বুধবার বরিশাল সদর উপজেলা মৎস অধিদপ্তরের বাস্তবায়নে বরিশালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বরিশাল সদর উপজেলায় ছাগলের খোয়াড় ও দুটি করে ছাগল, ঔষধ এবং খাবার বিতরণ করা হয়।
এসময় এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান জনাব, আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা জামাল হোসাইনসহ আরও অনেকে।