সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৭

বরিশালে মেসার্স সর্দার এন্টারপ্রাইজ NEO-DOOR এর শোরুম উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশালের রুপাতলীতে রবিবার বিকাল ৫:৩০ সময় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে NEO-DOOR এর শোরুম উদ্বোধন করেন মেসার্স সর্দার এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের কর্ণধার মো: মিজানুর রহমান সরদার (মিলন)। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাউথ এপোলো প্রতিষ্ঠাতা মোঃ মোফাজ্জল হোসেন শহীদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাসিব হাসান মল্লিক, সালেহীয়া দীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, “ডেইলি ক্রাইম বার্তা” পএিকার প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ. এম. রনি, “দৈনিক আলোকিত” পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মোঃ জামাল কাড়াল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা “ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)” বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন, এনপিএস জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শরাফ উদ্দিন খান উজ্জ্বল, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান খান, সহ সম্পাদক মোঃ আহসান হাবিব হিরন, মো: মঞ্জুর কাদির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর কমিটির কার্যনির্বাহী সভাপতি প্রফেসর মনিরুজ্জামান মনির, পরিমল মজুমদার শিশির, সহ অন্যান্য ব্যক্তিবর্গ।