সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৫

কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ফরিদপুরে।

ডেইলি ক্রাইম বার্তা : কৃষি অফিসের পক্ষ থেকে ফরিদপুর নগরকান্দা উপজেলায় ১৯জুন প্রণোদনা কর্মসূচির আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করা হয়।
এ সময় কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার। সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলক কুমার ঘোষ। উপজেলার বিভিন্ন এলাকার ৯৫০ জন মানুষকে রোপা আমন ধান ৫ কেজি ,ডিএপি স্যার ১০ কেজি, এম ওপি স্যার ১০ কেজি করে ক্ষদ্র ও প্রান্তিক পর্যায়ের চাষী‌দের মাঝে বিতরন করা হয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”