বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৩

এন,সি,টি, গার্মেন্টস এর ফরিদপুরের নগরকান্দায় শুভ উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা : জমকালো আয়োজনে ফরিদপুরের নগরকান্দায় এন,সি,টি,গার্মেন্টস এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীরামপট্রি গ্রামে কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান এর সভাপতিত্বে এন,সি টি গার্মেন্টস এর শুভ উদ্বোধন করেন এন, সি, টি গার্মেন্টস এর এক্সিকিউটিভিটি চেয়ারম্যান দাতু শ্রী ওয়াইআপ নাগান চয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ,কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকার প্রমুখ।
এন,সি,টি গার্মেন্স এর বাংলাদেশ পরিচালক বাবুল মাতুব্বর বলেন এন,সি,টি প্রকল্পের অধিনে ঢাকায় দুটি মিনি গার্মেন্স আছে, এলাকার অসহায় হতদরিদ্র গরীব বেকার মানুষের পাশে থাকতে তাদের কর্মসংস্থান করতে আমাদের এই উদ্যোগ তাই সল্পসংক্ষক শ্রমিক দিয়ে আমাদের নগরকান্দা এলাকায় এন,সি,টি প্রকল্পের অধিনে একটি গার্মেন্স শুভ উদ্বোধন করা হলো এবং আগামীতে যেন এই গার্মেন্সে হাজার হাজার শ্রমিক কাজ করতে পারে সেই উদ্যোগে আমারা কাজ করে যাব।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”