ডেইলি ক্রাইম বার্তা : উপজেলা পর্যায়ে বরিশালের গৌরনদীতে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজি এ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতার চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মানবাধিকার কর্মী সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”