সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১১

বরিশাল জেলা কমিটির উদ্যোগে ন্যাশনাল প্রেস সোসাইটির কম্বল বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এনপিএস (NPS) ন্যাশনাল প্রেস সোসাইটির বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে বরিশাল সিটির নবগ্রাম রোডের সরদার পাড়া ২৩- নং ওয়ার্ড এলাকায় শুক্রবার ২০ তারিখ বিকেল ৪ ঘটিকার সময় গরীব-দুস্থদের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সভাপতি আবু হানিফ মোল্লা, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মোঃ শরাফ উদ্দিন খান উজ্জ্বল,
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি ক্রাইম বার্তা পএিকার প্রকাশক এবং সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ. এম. রনি, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সহ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ খান ও মহিলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা রোকসানা বেগম, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান, বরিশাল মহানগর কমিটির নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে এনপিএস (NPS) ন্যাশনাল প্রেস সোসাইটির সংগঠনের বরিশাল জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন তাদের এ কার্যক্রম সামনে আরও চলমান থাকবে।