ডেইলি ক্রাইম বার্তা : বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় পহেলা জানুয়ারী বই বিতরণ উৎসব দিবস উদ্বোধন আর উৎসব দিবসে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদে মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
রোববার সকালে জেলার নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী মহেন্দ্র নারায়ণ (এম এন) একাডেমি মাঠে প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ে বই বিতরণ উৎসব দিবসে অুনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বই উৎসব দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, জালাল উদ্দীন সরদার, নাসির মাহমুদ, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিয়া, সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন, শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অন্যদিকে মহেন্দ্র নারায়ণ একাডেমি হল রুমে বিদয়ালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে বই উৎসব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে নগরকান্দা শহীদ আকরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়ার সভাপতিত্বে অতিথি বৃন্দের উপস্থিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
নতুন বছরের শুরুতে নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক জানান, এ বছর উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিকে ১২ লাখেরও বেশি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। যার কার্যক্রম বছরের প্রথমদিন থেকে শুরু হয়েছে।
বই পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সবাই খুশি বলে জানান তারা।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”