মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৪

নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : পাঠ্য পুস্তক উৎসব ২০২৩, বছরের প্রথমদিন নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীরা।
রোববার সকাল দশটা থেকে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসবের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি মাসুম মল্লিক খোকন, গেরাকুল আকতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ এনামুল হক মিঠু সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”