সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১২

খাদ্য সামগ্রী বিতরণ হতদরিদ্রদের মাঝে মাদারীপুরের শিবচরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বেচ্ছাসেবী সংগঠন জহুর মমতা মেমোরিয়াল এর পক্ষ থেকে মাদারীপুর জেলার শিবচরে হতদরিদ্র অর্ধশত পরিবারকে নিয়মিত খাদ্য কর্মসূচি এর আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ১১টার দিকে উপজেলার উৎরাইল গ্রামে স্থানীয় এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ প্যাকেট লবন, ২ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.শাহ আলম, সংগঠনটির সভপতি মোসলেহ আলম চৌধুরীসহ সংগঠনের সদস্যরা।
সমাজসেবা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। আমরা নিয়মিত সংগঠনগুলোর খোঁজ-খবর রাখছি। জহুর মমতা মেমোরিয়াল স্থানীয় হতদরিদ্র পরিবারের ২ মাস অন্তর অন্তর খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।