রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৫

ওএমএস কার্যক্রম উদ্ধোধন নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচটি পৌরসভার খোলা বাজারে নেত্রকোনায় খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। জেলা খাদ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার জেলা শহরের মোক্তারপাড়া মাঠে ওএমএস কার্যক্রম উদ্ধোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার প্রমুখ।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জেলার পাঁচটি পৌরসভায় ২৩ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৫দিন আগামী তিন মাসের জন্য ওএমএস কার্যক্রম চালু থাকবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”