বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৩

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ফরিদপুরের নগরকান্দায় জমি ও গৃহ প্রদান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৃতীয় পর্যায়ে ফরিদপুরের নগরকান্দায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ জুলাই সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস এম ইমাম রাজী টুলু মূল বক্তব্য পাঠ করেন।
প্রেস ব্রিফিং-এ ‌বলা হয়, ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সাংবাদিকদের জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় ২১ জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২ শত ২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচি শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”