মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১০

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে দুর্গাপুরে বিভাগীয় কমিশনার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা কয়েকদিনের বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় নেত্রকোনার দুর্গাপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ করেছেন বিভাগীয় কমিশনার জনাব, মো.শফিকুর রেজা বিশ্বাস। মঙ্গলবার দুপুরে ওই এলাকা পরিদর্শন শেষে ২নং দুর্গাপুর ইউনিয়নের ফারংপাড়া এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য রেমন্ড আরেং, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, তালুকদার, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাজিব-উল-আহসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত, সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, দুর্গাপুর সার্কেল এর এএসপি মাহমুদা শারমিন নেলী, পৌর মেয়র মো. আলা উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দীন, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম, এমপি প্রতিনিধি বিপ্লব মজুমদার, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, যুবলীগ নেতা পাভেল চৌধুরী প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”