বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৩

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, নেত্রকোণায় ঘর পেল ৩৪৭টি পরিবার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভিন্ন আঙ্গিকে নেত্রকোনায় প্রধানমন্ত্রী হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন। সারাদেশেই আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের ঘর দিচ্ছেন। এবার নেত্রকোণায় ৩৪৭টি পরিবার প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছেন।
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেণির) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে নেত্রকোণা জেলার মদন উপজেলার দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পে মঙলবার সকাল ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোণা জেলার ৩৪৭টি ঘরসহ ৩২ হাজার ৯ শত হতদরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমিসহ ঘর হস্তান্তরের ঘোষণা দেন।
মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব, বুলবুল আহমেদ তালুকদারের সভাপতিত্বে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব, কাজি মোঃ আবদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি সার্কেল) রবিউল ইসলাম, মদন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুসসহ জনপ্রতিনিধি, অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়। ভূমিসহ ঘর পেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত । তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”